মাসয়ালা -১: তাখাল্লি করার সময় মুসতাহাব হচ্ছে এমন স্থানে বসতে হবে যে, তাকে যেন কেউ দেখতে না পায়। আর পায়খানা ঘরে ঢোকার সময় প্রথমে বাম পা এবং বের হওয়ার সময় প্রথমে ডান পা আগে ফেলতে হবে। আর এটাও মুসতাহাব যে তাখাল্লি করার সময় মাথা ঢেকে রাখতে হবে এবং শরীরের ভার বাম পায়ের উপর দিয়ে বসতে হবে।
মাসয়ালা -২: তাখাল্লি করার সময় সূর্য ও চাদের মুখোমুখি বসাটা হচ্ছে মাকরুহ। তবে যদি নিজের ঔরাতকে ঢেকে রাখে তবে মাকরুহ হবে না। সাথে সাথে তাখাল্লির সময় বাতাস, হাইওয়ে, রাস্তা, গলি, ঘরের দরর্জার সামনে, যে গাছ ফল দেয় তার তলায় বসা এবং কোন কিছু খাওয়া, অনেকক্ষণ বসে থাকা, ডান হাত দিয়ে পরিস্কার করা, কথা বলা মাকরুহ। তবে যদি বাধ্য হয়ে থাকে বা যিকির পাঠ করে তবে তাতে সমস্যা নেই।
মাসয়ালা -৩: দাড়িয়ে প্রস্রাব করা, শক্ত মাটির উপর প্রস্রাব করা, পাশু পাখির ঘরে প্রস্রাব করা, জমাকৃত পানিতে প্রস্রাব করা মাকরুহ।
মাসয়ালা -৪: পায়খানা ও প্রস্রাব আটকে রাখা হচ্ছে মাকরুহ।
মাসয়ালা -৫: নামাযের আগে, ঘুম থেকে জেগে ও সঙ্গমের আগে এবং বীর্য বের হওয়ার পর প্রস্রাব করা মুসতাহাব।