পানি সমূহের আহকাম

মাসয়ালা-১: মুযায়াফ পানি, কোন অপবিত্র জিনিষকে পাক করে না। তাই তা দিয়ে অযু ও গোসল সঠিক নয়।

মাসয়ালা-২: যদি মুযায়াফ পনির সাথে এক চুল পরিমান অপবিত্রতার সংমিশ্রণ হয় তবে তা অপবিত্র হয়ে যাবে।তবে মুযায়াফ পানি উপর থেকে ঢালা হয় সেক্ষেত্রে ঐ পানির যতটুকু পরিমান অপবিত্র জিনিষের সাথে সম্পর্ক স্থাপন করবে সে পরিমান পানি অপবিত্র হবে এবং তার উপরের পানি অপবিত্র হবে না। উদাহরণ স্বরূপ যদি গোলাপ পানি অপবিত্র হাতের উপর ঢালা হয় তবে যতটুকু পরিমান পানি ঐ অপবিত্র হাতের সাথে সম্পৃক্ত হচ্ছে ততটুকু পানিই অপবিত্র হবে উপরের পানি অপবিত্র নয়। আর যদি নিচের থেকে পানির ফোয়ারা দেয়া হয় এবং পানির উপরের অংশ কোন অপবিত্র কিছুর সাথে সম্পৃক্ত হয় তবে পানির ঐ উপরের অংশ অপবিত্র হবে নিচের অংশ নয়।

মাসয়ালা-৩: যদি আপবিত্র মুযায়াফ পানি এমন ভাবে কুর পানি অথবা প্রবহীত পানির সাথে মিশে যায় যে তাকে আর মুযায়াফ পানি বলা যায় না। সেক্ষেত্রে ঐ মুযায়াফ পানি পবিত্র হয়ে যাবে।

মাসয়ালা-৪: যে পানি মুতলাক ছিল কিন্তু জানা নেই যে তা মুযায়াফ হয়ে গেছে কিনা সেক্ষেত্রে ঐ পানি বর্তমানে মুতলাক ধরা হবে। অর্থাত্‍ কোন অপবিত্র কিছুকে পবিত্র করবে এবং ঐ পানি দিয়ে ওযু, গোসল সঠিক হবে। আর যে পানি মুযায়াফ ছিল কিন্তু জানা নেই যে সেই পানি মুতলাক হয়েছে কিনা সেক্ষেত্রে ঐ পানি বর্তমানে মুযায়াফ বলে ধরা হবে এবং তা কোন অপবিত্র কিছুকে পবিত্র করবে না। আর ঐ পানি দিয়ে ওযু, গোসল সঠিক হবে না।

মাসয়ালা-৫: এমন পানি যার ব্যাপারে জানা নেই যে তা মুতলাক না মুযায়াফ এবং এটাও জানা নেই যে তা আগে মুতলাক ছিল, না মুযায়াফ সেই পানি কোন অপবিতাকে পবিত্র করবে না এবং তা দিয়ে ওযু ও গোসল সঠিক হবে না। তবে যদি কুর পানির পরিমানে অথবা তার থেকেও বেশী পরিমান হয়ে থাকে সেক্ষেত্রে ঐ পানি অপবিত্র এটা বলা যাবে না।

মাসয়ালা-৬: এমন পানি যার মধ্যে সব সময়ের জন্য অপবিত্র এমন কিছু যেমন রক্ত অথবা প্রশাব ফেলা হয় এবং ঐ পানির রং অথবা স্বাদ অথবা গন্ধের পরিবর্তন ঘটায় যদিও তা কুর অথবা প্রবাহীত পানি হয়ে তথাপিও তা অপবিত্র হয়ে যাবে। কিন্তু যদি রং অথবা স্বাদ অথবা গন্ধ কোন অপবিত্র কিছু যা ঐ পানির বাইরে অবস্থান করে তার মাধ্যমে পরিবর্তন ঘটে থাকে উদাহরণ স্বরূপ কোন মৃতের লাশ পানির বাইরে পড়ে আছে কিন্তু লাশের একটি অংশ পানির সাথে সম্পৃক্ত হয়ে আছে যা ঐ পানির গন্ধের পরিবর্তন ঘটিয়েছে তথাপিও ঐ পানি অপবিত্র নয়।

মাসয়ালা-৭: এমন পানি যার মধ্যে সব সময়ের জন্য অপবিত্র এমন কিছু যেমন রক্ত অথবা প্রশাব ফেলা হয় এবং ঐ পানির রং অথবা স্বাদ অথবা গন্ধের পরিবর্তন ঘটায় এমতাবস্থায় কুর অথবা প্রবাহীত পানির সাথে সম্পৃক্ত হয়ে যায় অথবা ঐ পানির উপর বৃষ্টি হয় অথবা বাতাস বৃষ্টির পানিকে ঐ পানির উপর নিয়ে যায় অথবা বৃষ্টির পানি ছাদের উপর পড়ে সেখান থেকে গড়িয়ে ঐ পানির উপর পড়ে এবং ঐ পানির পরিবর্তীত অবস্থার পরিবর্তন ঘটায় সেক্ষেত্রে ঐ পানি পবিত্র হয়ে যাবে। কিন্তু শর্তকতামূলক ওয়াজিব হচ্ছে যে অবশ্যই বৃষ্টির পানি অথবা প্রবাহীত পানি ঐ পানির সাথে মিশ্রিত হতে হবে।

মাসয়ালা-৮: যদি কোন অপবিত্র কিছু যা নিংড়ানোর প্রয়োজন হয় না এমন কিছু কুর অথবা প্রবাহীত পানির মধ্যে ঢুবিয়ে উপরে নিয়ে আসা হয় এবং তা দিয়ে যে পানি ঝরে পড়ে তা পাক, কিন্তু এমন কিছুর ক্ষেত্রে শর্তকতামুলক ওয়াজিব হচ্ছে কুর অথবা প্রবাহীত পানির মধ্যেও নিংড়ানোর প্রয়োজন রাখে যেমন পোশাক, কার্পেট ইত্যাদী শর্তকতামুলক ওয়াজিব হচ্ছে এ জাতীয় জিনিষ ধোয়া পানি হচ্ছে অপবিত্র।

মাসয়ালা-৯: যে পানি পবিত্র ছিল কিন্তু বর্তমানে জানা নেই যে তা পবিত্র আছে না নেই সেক্ষেত্রে ঐ পানিকে পবিত্র ধরে নেয়া হবে। এমন পানি যা আগে অপবিত্র ছিল কিন্তু জানা নেই যে তা পবিত্র হয়েছে না হয়নি সেক্ষেত্রে ঐ পানিকে অপবিত্র ধরে নেয়া হবে।