بسم الله الرحمن الرحيم

 

 

মাসজিদুল আকসা ধ্বংস করার লক্ষে ইসরাঈলি সরাকারের নীল নকশার বিরুদ্ধে

হযতর আয়াতুল্লাহ্ আল্ ঊ’যমা শেইখ ফাযেল ল্যানকারানীর (মুদ্দা যিল্লাহুল আলি) –এর বাণী

 

 

হামদ ও সালাত আম্মা বা’দ,

যেহেতু বর্তমানে ইসরাঈলিরা মুসলমানদের প্রথম কিবলা মাসজিদুল আকসাকে ধ্বংস করার পায়তারা করছে এবং যেভাবে বিভিন্ন পত্র-পত্রিকায় খবর প্রকাশিত হচ্ছে যে, হাজার হাজার ফিলিস্তিনি যুবক ঐ পবিত্র স্থানটিকে ঘিরে রেখেছে এবং তা রক্ষা করতে সদা সচেষ্ট রয়েছে, তাই সমগ্র মুসলিম জাহান বিশেষ করে ইসলামী দেশগুলোর উচ্চ পদস্থ কর্মকর্তাগণের উচিত যে উক্ত বিষয়ের প্রতি বিশেষ দৃষ্টি নিক্ষেপ করবেন এবং তা রক্ষায় সচেষ্ট হবেন।

মাসজিদুল আকসা মুসলমানদের প্রথম কিবলা হওয়া সত্বেও মেয়া’রাজের রাতে নবী আকরাম (সাঃ) স্থল পথে মাসজিদুল হারাম থেকে উক্ত স্থান হয়ে আসমানে গিয়েছিলেন। তাই এই বিষয়ের ব্যাপারে যে কোন প্রকার অনিহা বা অবহেলা করা বিশেষ করে ইসরাঈল এ ব্যাপারে যে নীল নকশা প্রস্তুত করেছে এবং যারা মাসজিদুল আকসা ধ্বংস করার লক্ষে হামলা করছে তাদেরকে ইহুদী কট্টর পন্থি বলছে আর অন্য দিকে ইসরাঈলী সরকার উক্ত হামলার ব্যাপারে কিছু জানেনা বলে বিবৃতি দিচ্ছে, যায়েয হবে না।

ইসরাঈলের এ সকল কাজের উত্‍স হচ্ছে আমেরিকারনদের সাথে যোগ সাজস ও তাদের সাহায্য সহযোগিতা। এই বৃহত ক্ষতি তখনই বুঝতে পারবো যখন ক্ষমতা লোভি ও ইসলাম নিধনকারী আমেরিকা ও ইসরাঈলের প্রতি দৃষ্টি নিবন্ধ করবো। আর এটাও জানবো যে, এরাই ইসলাম ও মাসজিদুল হারাম ও মাসজিদুন নাবী ধ্বংস করারও পায়তারা করছে।

হে মুসলিম বিশ্ব, যাদের দ্বীন ও ইসলামের প্রতি দরদ আছে তারা ঘুরে দাড়ান এবং এই নীল নকশার বিরুদ্ধে রুখে দাড়ান এবং কোন প্রকার কারপন্ন করেন না। আমি আশাবাদী যে, আল্লাহ্ তা’য়ালা তার সমস্ত ঘরগুলো বিশেষ করে মুসলমানদের প্রথম মুসজিদকে রক্ষা করবেন এবং মুসলিম বিশ্বকে বিশেষ করে ফিলিস্তিনকে এই দখলদার জালেম ইসরাঈলি সরকারের হাত থেকে স্বাধীন করবেন ইন্শাআল্লাহ্ তা’য়ালা।

 

মুহাম্মদ ফাযের ল্যানকারানী

২রা, রাবিউল আওয়াল ১৪২৬